ছাত্রলীগকে নিয়ে কটূক্তি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ছাত্রলীগকে ‘বাজে’ ও ‘বেকার’ সংগঠন বলে কটূক্তি করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরউন নবীকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এ দাবি জানান।
উপাচার্য এসব মন্তব্য এখন অস্বীকার করে একটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান শিশির, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করেন, গত ১৬ জুন ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনে গেলে উপাচার্য অধ্যাপক নূর উন নবী ছাত্রলীগের সঙ্গে খারাপ ব্যবহার করে। এসময় তিনি ছাত্রলীগকে বেকার ও বাজে সংগঠন বলে আখ্যায়িত করেন।

তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ সংগঠনের দায় শুধুমাত্র শেখ হাসিনার। এ সংগঠনকে তিনি ছাড়া কেউ শাসন করতে পারবে না।

উপাচার্যের বক্তব্য দুঃখজনক, তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। কারণ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ, আমরা তার সৈনিক। আমরা কোনওভাবে উপাচার্যের এ মন্তব্য মেনে নিতে পারি না। তিনি ক্ষমা না চাইলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।

আরও পড়ুন: কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা 

/এআর/টিএন/