রংপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

গ্রেফতারের প্রতীকী ছবির‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি দল নগরীর পীরজাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় একটি ওয়ান সুটার পিস্তলসহ মোকসেদুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম জানান,  র‌্যাবের একটি দল রংপুর নগরীর পূর্ব পীরজাবাদ এলাকায়  বেসরকারি প্রাইম কলেজ ও হাসপাতালের উত্তর পার্শ্বে অবস্থিত রোকেয়া ফার্মেসির সামনে থেকে মো. মকছেদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময়  তার কাছ থেকে ১টি ওয়ান সুটার পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বাড়ি নগরীর পুর্ব পীরজাবাদ ডাংগীরপাড় এলাকায়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
/এমএনএইচ/