আইনজীবীদের মারধরের প্রতিবাদ পরিবহন শ্রমিকদের

পঞ্চগড়ে আইনজীবী সমিতি অবরোধ করে বিচার দাবি

PANCHAGARH-PIC_02

পঞ্চগড়ে পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ চলছে। সকাল ১০টা থেকে আইনজীবীদের অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। এসময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে জেলা আইনজীবী সমিতির জানালা ভেঙে যায়। এখন পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আসছে।

সকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে কয়েকজন শ্রমিকের কথাকাটাকাটি হয়। পরে জজকোর্টের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান ও নজরুল ইসলামের নেতৃত্বে আইনজীবীরা আদালত চত্বরের সামনে তেঁতুলিয়াগামী একটি বাসের চালক ও হেলপারকে মারপিট করে। খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা জজকোর্টের চারদিকে অবস্থান নিয়ে আইনজীবীদের অবরুদ্ধ করে রাখে। সকাল ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কয়েকদফায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন :  দামুড়হুদায় ৬৮৮ ভরি ভারতীয় রূপা উদ্ধার, আটক ১