রুহুল কবির রিজভীবর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূল করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে জঙ্গিবাদ মোকাবিলার আহ্বানকে সরকার এড়িয়ে যাচ্ছে। সরকার এই জঙ্গিবাদের উত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে। শনিবার বিকালে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরীর জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সন্দেহভাজন আটককৃতদের তথ্য সরকার জনগণকে না জানিয়ে তাদের ক্রসফায়ারে দিচ্ছে। এর মধ্য দিয়েও সন্দেহ আরও বাড়ছে যে, তারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে।
এদিকে, মুকুল চৌধুরীর জানাজায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
/এআর/এমএনএইচ/