গাইবান্ধার যমুনার চরে যৌথবাহিনীর জঙ্গি বিরোধী অভিযান

গাইবান্ধা জেলা

গাইবান্ধায় যমুনার দুর্গম চর সাঘাটা উপজেলায় জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী।  সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি, সিটি গাড়ামারা ও বিজলকান্দি গ্রামে এই অভিযান চলে। এতে অংশ নেয় র‌্যাব ও পুলিশ।

সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ এই অভিযানে নেতৃত্ব দেন। তবে কোনও জঙ্গি আস্তানার হদিস বা জঙ্গি গ্রেফতার করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু সিটি গাড়ামারা চর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রাম দা উদ্ধার করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক শিবির নেতা