গাইবান্ধার যমুনা নদীর দুর্গম চর ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, খঞ্চাপাড়া, বাগবাড়ি ও গাবগাছি গ্রামে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শুক্রবার গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদের নেতৃত্বে বিজিবি, র্যাব ও পুলিশের ১২০ সদস্য এই অভিযানে অংশ নেয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি থানায় ফিরে সাংবাদিকদের বলেন, দীর্ঘসময় জঙ্গিবিরোধী অভিযানের কারণে এলাকায় জনসচেতনতা তৈরি হয়েছে। এছাড়া অভিযানে এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্যও সন্ধান করা হয়েছে।
- ইসরায়েলই মুসলিম জিহাদি তৈরি করছে: ব্রিটিশ এমপি
- গুলশান হামলা: বিদেশি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা
/এমও/