কুড়িগ্রামে জেলা পরিষদের নতুন প্রশাসককে সংবর্ধনা

Kurigram Zila Porishod Sangbardhona photo- 28.07.16

কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলীকে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।

জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ায় তাকে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাগত জানান। এসময় নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সব ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেওয়া হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল মঞ্জু, সহ-সভাপতি চাষী করিম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সিরাজুল ইসলাম টুকু,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান,ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা দারিদ্রপীড়িত একটি জেলা। এই জেলার নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এই জেলাকে ডিজিটালাইজড ও আধুনিকায়ন করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করিছ। এর আগে জেলা পরিষদের প্রশাসককে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

/জেবি/আরও পড়তে পারেন : চবি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পাঁচজনকে হত্যার হুমকি