বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে শহরের রামনগর এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দানারহাট গ্রামের শাহীনুর ইসলাম (২২), সাতক্ষীরা জেলার তালা উপজেলা ডাংগুলিতা গ্রামের মনিরুজ্জামান (৩০) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ী গ্রামের আসাদুজ্জামান (২৪)।
দিনাজপুর সদর সার্কেল এএসপি হাসানুজ্জামান মোল্ল্যা জানান, গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের রামনগর এলাকায় ৩ জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় টহল পুলিশ তাদেরকে থামাতে চাইলে তারা বাধা না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার কয়েকজন ও পুলিশ মিলে তাদেরকে আটক করে। পরে তাদেরসহ উদ্ধারকৃত মালামাল কোতোয়ালী থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত সরঞ্জামাদি দেখে ধারণা করা হচ্ছে আটককৃতদের সঙ্গে জঙ্গির সম্পৃক্ততা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে আবারও শিশু নির্যাতন (ভিডিও)
/এআর/