লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন তরুণলীগের সভাপতি সাব্বিরসহ দুইটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন হত্যা মামলার ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসলাম হোসেন লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকার বাসিন্দা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন অভিযানে আসলামসহ এসব আসামিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান সহকারী পুলিশ সুপার (সার্কেল)শহীদ সোহরাওয়ার্দী। তিনি জানান, পাটগ্রাম থানায় ১ জন, হাতীবান্ধা থানায় ২ জন ও লালমনিরহাট সদর থানা থেকে বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোগলহাট ইউনিয়ন তরুণলীগের সভাপতি সাব্বির হোসেন রাজু ও লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পরশ হত্যা মামলাসহ ৫টি মামলার দাগী আসামি আসলাম হোসেন। তাকে হিরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক ও পরোয়ানভূক্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘লালমনিরহাট সদর থানার ডাবল মার্ডার মামলার চার্জশিটভুক্ত আসামি আসলাম হোসেন ও মাদক ব্যবসায়ীসহ পরোয়ানা ভুক্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কাছ থেকে ১৭ কেজি গাজা, ২৬ পিস ইয়াবাসহ ১৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।’
/জেবি/
আরও পড়তে পারেন : এবার ব্যতিক্রমী ঘটনা ঘটালেন এরশাদ