শিরিন আক্তার বলেন, বিএনপিকে জামায়াতে ইসলামী এমনভাবে গ্রাস করে ফেলেছে যে, এখন জামায়াতের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারছে না আর বিএনপি। খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে চান, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সংবিধান মানেন, তাহলে জঙ্গি ও সন্ত্রাসের আতুরঘর জামায়াতকে ছাড়–ন।
তিনি আরও বলেন, এদেশের রাজনীতি করতে হলে জামায়াতকে ছাড়তেই হবে। তিনি এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই মঙ্গল। নতুবা তার দল ও রাজনীতি অন্ধকারেই হারিয়ে যাবে। তিনি আর এদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না।
শিরিন আক্তার আরও বলেন, ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দিতে চেয়েছিল। সেই ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে মুক্তিযুদ্ধের শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল এখন বাংলাদেশকে এগিয়ে যাওয়ার সংগ্রামে আছে। আজ দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এক অঘোষিত লড়াই করছে।
গাইবান্ধা জেলা জাসদের সভাপতি গাজী শাহ্ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. একরামুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মোনা, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, কেন্দ্রীয় সদস্য শাহিন আকতার পারভিন, জেলা জাসদ নেতা জিয়াউল হক জনি প্রমুখ।
/এএ/