আহতরা হলেন নিহত করিমের স্ত্রী শেফালি বেগম, বড় ভাই আব্দুল আলিম,এবং প্রতিপক্ষের নওফেল ইসলাম ও রবিউল ইসলাম। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার ইমামপুর গ্রামে একটি রিকশাভ্যান চুরির ঘটনায় আব্দুল করিমের ছোট ভাই আব্দুর রহিমকে পুলিশে ধরিয়ে দেয় ওই গ্রামের ইউপি সদস্য আব্দুর রশিদ ও তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার দুপুরে রহিমের বড় ভাই আলিম, করিম ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই গ্রামের নওফেল, সাইফুল, রবিউল ও ইউপি সদস্য আব্দুর রশিদ ও তার লোকজনদের। একপর্যায়ে তারা করিম ও তার পরিবারের ওপর চড়াও হলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে করিম ও তার বড় ভাই আব্দুল আলিম এবং করিমের স্ত্রী শেফালি বেগম গুরুতর আহত হন। অপরপক্ষে আহত হন নওফল ও রবিউল। আহতদের দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে করিম জয়পুরহাটে মারা যান। এ ঘটনায় পুলিশ নওফেল ও রবিউলকে আটক করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
যশোরে হিজবুত তাহরীরের তিন নেতার আত্মসমর্পণ
/বিটি/