শাহিনুর ইসলাম জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সরকারি ছুটি। একই দিনে ভারতের স্বাধীনতা দিবস থাকায় তারাও আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।
/এআরএল/
আরও পড়ুন: ১৫ আগস্ট জন্মদিনের কর্মসূচি বাতিল করলেন খালেদা জিয়া