বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

দিদিনাজপুরনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের গ্রিড ফেল করার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে এই খবর লেখা পর্যন্ত উৎপাদন বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মকবত হোসেন জানান, ‘গ্রিড ফেলের কারণে কেন্দ্রের বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরবরাহ লাইনে সমস্যার কারণে এটি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে,ভোর সাড়ে ৫টার দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ লাইনের ট্রান্সমিটারে সমস্যার দেখা দেয়। সকাল থেকেই বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেননি। দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ সরবরাহের মেশিন বন্ধ হয়ে যায়। ফলে দুপুর থেকেই তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে সরবরাহ লাইনে সমস্যার কারণে সকাল থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। দিনের বেশিরভাগ সময়ই লোডশেডিংয়ের মধ্যে রয়েছে এসব জেলা।

/এনএস/এপিএইচ/