নিষিদ্ধ এসব ট্যাবলেটের মধ্যে প্রাকটিন, সেটম্যাক্স, লিমোসলিড বড়ি রয়েছে।
বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ভারতীয় বড়ির বড় একটি চালান দেশের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে বুধবার ভোররাতে বিজিবির একটি বিশেষ টহল দল চোরাকারবারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা সীমান্তের বিশাপাড়া গ্রামের বটতলি এলাকায় তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাগুলি উদ্ধার করে বস্তার ভেতর থেকে ভারতীয় গরু মোটাতাজাকরণ কাজে ব্যাবহৃত প্রাকটিন ১ লাখ ৩৩ হাজার, সেটম্যাক্স ৪৫ হাজার ৬শ, লিমোসলিড ১ লাখ ৪৮ হাজার পিচ বড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বড়িগুলোর বাজার মূল্য ৬৫ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধারকৃত বড়িগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন-
নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!
৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল
/এফএস/