নিহত আব্দুল কাদের ওই ইউনিয়নের আসমতপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুল কাদের সোমবার বিকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পলাশবাড়ী শহরে আসেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে যাননি। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তার কোনও সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পলাশগাছী গ্রামের একটি বাঁশ ঝাড়ে গলায় রশি লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন-
পায়রা বন্দরকে ঘিরে তৎপর দালালগোষ্ঠী, ক্ষুব্ধ এলাকাবাসী
জবিতে বিভিন্ন ভবনে তালা, সড়ক অবরোধ
/এফএস/