দিনাজপুরে কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহালের দাবিতে সড়ক অবরোধ

গাছ ফেলে সড়ক অবরোধ
দিনাজপুরের কাহারোলে ‘জয়নন্দ ডিগ্রি কলেজ’ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে  শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার সকাল ১০টার দিকে জয়নন্দ হাট এলাকার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ৩০ জুন দেশের ১৯৯টি কলেজের সঙ্গে জয়নন্দ ডিগ্রি কলেজকেও সরকার জাতীয়করণ করে। পরে ‘অজ্ঞাত’ কারণে কলেজের নাম বাদ দিয়ে ‘কাহারোল বালক কলেজ’কে তালিকাভুক্ত করা হয়।

জয়নন্দ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম জানান, সরকারি হতে একটি কলেজে যা যা থাকা দরকার, তার সবই তাদের আছে। কিন্তু একটি মহল চক্রান্ত করে এই কলেজের নাম বাদ দিয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

উইলস লিটল ফ্লাওয়ারের সেই ছাত্রী মারা গেছে