নীলফামারীতে জঙ্গিবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীতে পৃথক পৃথক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নীলফামারী জেলা শাখা।Nil-camaist-Pic-(1)

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তোবারক আলী, কার্যকরী সদস্য ডা. মোস্তাফিজুর রহমান সবুজ ও মহির আলী প্রমুখ।

এদিকে বেলা ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে জঙ্গি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জামিয়াতুল মোদারছেরিন।

মানবন্ধন চলাকালে সেখানে সংগঠনের ছয় উপজেলার সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের জেলা সভাপতি আ ন ম মনছুর আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ,জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহাতাব উদ্দীন, ডিমলা উপজেলা শাখার সভাপতি তৈয়বুর রহমান, ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দীন হোসাঈনী, সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন: বাবার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ ছেলের
/এআর/