হিলি সীমান্তে পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ

অস্ত্র উদ্ধারদিনাজপুরের হিলি সীমান্তে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী মোড় এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ’এর (বিজিবি) সদস্যরা এগুলো জব্দ করেন।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, অস্ত্র নিয়ে দুই যুবক হিলি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চুড়িপট্টির গাজির মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই যুবক মোটরসাইকেলযোগে হিলি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলো। বিজিবি তাদের থামার সংকেত দিলে তারা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া দিলে রাজধানি মোড় এলাকায় একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ থেকে অস্ত্রগুলো জব্দ করে।

এদিকে মঙ্গলবার সকালে পৃথক অভিযানে মংলা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা স্থানীয় বাজার এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ আলী (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

/এআরএল/

আরও পড়ুন: 

রিশার ঘাতক ওবাইদুলের বোন ও ভগ্নিপতি আটক