নিহতরা হলেন, সদর উপজেলার নুনিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা (৪০), তার ছেলে আনোয়ার (১৮) ও মেয়ে শারমিন (১৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে নিহত ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। পথে জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আসছিল। ওই ট্রাকটি আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে।
স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
/এমডিপি/আপ-এআরএল/
আরও পড়ুন: