শনিবার জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের আকড়াপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
কল্পনা অমলচন্দ্র রায়ের মেয়ে ও শিঙ্গের গাড়ি আক্কেলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
কল্পনার পরিবার জানায়, মায়ের সঙ্গে অভিমান করে কল্পনা ঘটনার দিন সকালে ঘরের দরজা বন্ধ করে ভেতর প্রবেশ করে। দীর্ঘ সময় দরজা না খোলায় তাকে ডাকাডাকি করা হয়। পরে সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় সে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে।
/এনএস/