পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত হুমায়ুন কবীরের বাড়ি বরিশালের ডেকুলিয়া গ্রামে। আটকৃতরা হলেন, ইউসুফ হাওলাদার (২৬), জাহাঙ্গীর আলম (২৪), সাব্বির আলী (১৮) ও মিলন মিয়া (৩৩)।
পুলিশ জানায়, সোমবার দুপুরে পাট ব্যবসায়ী হাফিজার রহমান ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১১ লাখ টাকা তুলে তার বাড়ি নিয়ামতপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে একদল দুবৃর্ত্ত মাইক্রোবাসে করে ওই ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে আহত করে। এরপর ওই ব্যবসায়ীকে টাকাসহ তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী মাইক্রোবাসটিকে ধাওয়া করে মিঠাপুকুর উপজেলার চৌধুরী গোপালপুরে আটক করে। এসময় ৫ ডাকাতসহ ব্যবসায়ী হাফিজুর ও ছিনতাই হওয়া ১১ লাখ টাকার মধ্যে ৯ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করে।
ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার ভোরে আটক ডাকাতদের সঙ্গে নিয়ে তাদের আরও সহযোগীদের গ্রেফতার করতে যায় পুলিশ। পথে পীরগঞ্জ উপজেলার চণ্ডিপুর নামকস্থানে ডাকাতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। এসময় ডাকাত হুমায়ুন কবীর নিহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি রেজাউল করিম।
/এমডিপি/এসটি/