হিলিতে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৩ জনের কারাদণ্ড

 

 

ভ্রাম্যমাণ আদালতদিনাজপুরের হিলিতে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৪৫ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও  ৮ জনকে অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এই রায় দেন।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন চন্দ্র দাস জানান, মঙ্গলবার সকালে হিলি রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে হিলি রেলস্টেশনে নামার পর বিনা টিকেটে ট্রেন ভ্রমণের অভিযোগে ৫৩ জন যাত্রীকে আটক করা হয়। এরপর  ৪৫ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরও ৮ জনকে অর্থদণ্ড দেওয়া দেন ভ্রাম্যমাণ আদালত।  

/এমএনএইচ/