হিলি সীমান্তে দুই কেজি স্বর্ণসহ আটক ১

01দিনাজপুরের হিলি সীমান্তে ২ কেজি ওজনের সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম সামছুল আলম (৪৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিলি জয়পুরহাট সড়কের আটাপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

সামসুল ইসলামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামে।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার একেএম মোস্তফা জানান, সকালে হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন তথ্য পায় বিজিবি। পরে বিজিবির একটি টহল দল হিলি জয়পুরহাট সড়কের আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। এসময় সামছুল ইসলাম হিলি থেকে মোটরসাইকেলে করে রেলগেটে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। পরে তার গাড়িতে থাকা ব্যাগ থেকে ১কেজি ওজনের ২টি সোনার বার উদ্ধার করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম জানায়, তিনি দীর্ঘদিন থেকে স্বর্ণপাচার কাজে জড়িত।

  /এমডিপি/