এ কর্মসূচিতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলা মডেল স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে জানা যায়।
আন্দোলনকারী এসএসসি পরীক্ষার্থীরা বাংলা ট্রিবিউনকে জানান, সৃজনশীল প্রশ্ন ৬টি থেকে ৭টি ও নৈর্ব্যক্তিক প্রশ্ন ৪০টি থেকে ৩০টি করা হয়েছে। কিন্তু সময় বৃদ্ধি করা হয়নি। এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে পূর্বের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে নাই। তাই অবিলম্বে এই প্রশ্নপদ্ধতি বাতিল করতে হবে। তারা পূর্বের নিয়ম অনুযায়ী ৬টি সৃজনশীল প্রশ্ন ও ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের পদ্ধতি ফিরে পেতে চান।
এরআগে একই দাবিতে বেলা ১১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শহরের একই এলাকায় মানববন্ধন কর্মসুচি পালন করে। এতে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন, এসএসসি পরীক্ষার্থী জুলফিকার, আলআমিন প্রমুখ।
/এইচকে/