মোজাম্মেল হকের বাড়ি জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকায়।
এলাকাবাসী ও কালীগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের এমপি মোড় এলাকার তানভির সাবুর বাড়িতে চুরি করতে যায় মোজাম্মেল হক। টের পেয়ে মোজাম্মেল হককে আটকের পর গনপিটুনি দিয়ে ঘরে আটকে রাখে ওই বাড়ির লোকজন। শনিবার সকালে স্থানীয়দের চাপে মোজাম্মেল হককে মুমূর্ষ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান তানভির ও তার পরিবারের লোকজন। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আহসান হাবীব বলেন, ‘মোজাম্মেল হককে পিটিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রংপুর পাঠানোর প্রস্তুতি নিতে না নিতেই মোজাম্মেল হকের মৃত্যু হয়।’
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের পরিবারের কেউ এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
হামলাকারীদের আটক করতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।
/এমডিপি/