আগামীকাল হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি শুল্ক স্টেশনআগামীকাল রবিবার ভারতের জাতির জনক মহাত্ম গান্ধীর শুভজন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রবিবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।

বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আগামীকাল রবিবার ভারতে সরকারি ছুটি থাকবে। এ কারণে ভারতীয় রফতানিকারকরা ওই দিন বন্দর দিয়ে কোনও পণ্য রফতানি করবেন না বা বাংলাদেশ থেকে কোনও পণ্য আমদানিও করবেন না। এতে ওই দিন বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের ভেতর থেকে পণ্য খালাস, পণ্য ভর্তি ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরে ও হিলি স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম চালু থাকবে। আগামী সোমবার থেকে বন্দর দিয়ে আবারও দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চালু হবে।

/এমডিপি/