ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ২

ঠাকুরগাঁওঠাকুরগাঁও শহরের টিকাপাড়া শ্মশান কালী মন্দির থেকে শ্রী গোকুল (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও থানা পুলিশের ওসি মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
হত্যা বা আত্মহত্যার প্ররোচনায় জড়িত সন্দেহে এ সময় পুলিশ দুইজনকে আটক করে। তারা হলেন শ্রী গোকুল এর স্ত্রী গীতারাণী (৪৫) মেয়ে পিপাসা (৩০)।
সোমবার সকালে ওই শ্মশান ঘাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঠাকুরগাঁও কলেজ পাড়া মৃত পাথারু দাস এর পুত্র  শ্রী গোকুল (৫০)।
পুলিশ জানায়, টিকাপাড়া শ্মশানঘাট এলাকায় একটি ঝুলন্ত রক্তাক্ত লাশ দেখতে পেলে স্থানীয় লোকজন পুলিশ খবর দেয়। পরে পুলিশ ওই ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশের গায়ে ক্ষতচিহ্ন আছে। আশেপাশে রক্ত পড়ে থাকতে দেখা গেছে।

ওসি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গোকুলের স্ত্রীকে ও মেয়েকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই দুজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

/এইচকে/

পড়ুন: ভাষাসৈনিক মহেন্দ্র নাথ আর নেই