যাত্রী চলাচল চালু থাকবে

দুর্গাপূজা-আশুরার কারণে হিলি স্থলবন্দর বন্ধের দিন ধার্য

হিলি স্থলবন্দরহিন্দু ধর্মাবলাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং পবিত্র আশুরা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তর্জাতিক পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু থাকবে।বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব মো.শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ৭ অক্টোবর শুক্রবার থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা আট দিন আন্তর্জাতিক আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে বন্দর দিয়ে পন্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম চালু হবে।
শাহিনুর ইসলাম জানান, আগামী ৭ অক্টোবর শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১২অক্টোবর বুধবার মুসলমান সম্প্রদায়ের পবিত্র আশুরা এবং ১৪ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি রয়েছে। এ উপলক্ষে ভারতের হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ৭ অক্টোবর শুক্রবার থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা আটদিন হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা তাদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনজিত মজুমদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা, পবিত্র আশুরা, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিন বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু থাকবে। ইমিগ্রেশনের ছুটি বলে কিছু নেই।

/এইচকে/