প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ভবনের উত্তর গেটের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির কয়েকজন সেটিকে ফাঁড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ এরশাদ আলী বলেন, এটি ককটেল কিনা এখনও বলতে পারছি না। মাঝারি সাইজের জর্দার কৌটায় লাল টেপে বস্তুটি মোড়ানো ছিল। খবর পেয়ে বস্তুটিকে পুলিশ ফাঁড়িতে এনে পানিতে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে আসলে ককটেল নাকি আতঙ্ক ছড়াতে এমন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক ভবনের দুই গেটে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখতে দাবি জানিয়েছেন তারা।
/এআর/