কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

কুড়িগ্রামকুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মজিবর রহমান (৫৩)। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার চওড়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

মজিবর রহমান লালমনিরহাটের পাটগ্রাম থানায় ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি খুলনা রেঞ্জে বদলীর আদেশ পেয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শ্রীপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাস চওড়ারহাট বাজারের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তায় পড়ে যান। এসময় বাসের চাকার নিচে পড়ে মজিবর রহমান ঘটনাস্থলে নিহত হন।

কুড়িগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) সনাতন চক্রবর্তী জানান, লাশ সদর থানায় নেওয়া হয়েছে।

/এমডিপি/