বাংলাহিলি কাস্টমম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার কাস্টমসের সব বিভাগ চালু থাকায় বন্দর দিয়ে আমদানি রফতানিকৃত পণ্যের পরীক্ষণ শুল্কায়ন ও রাজস্ব আহরণ কার্যক্রম সচল রয়েছে। এছাড়াও বন্দরে কর্মরত সব শ্রমিক কাজে যোগ দেওয়ায় বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, পণ্য ভর্তি ও ডেলিভারি দেওয়াসহ বন্দরের আভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুজ্জামান জানান, বন্ধের সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টের মাধ্যমে যাত্রীদের যাতায়াত চালু ছিল।
/এমডিপি/