হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ ব্যান্ড শো

বিজিবি-বিএসএসদিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ ব্যান্ড ডিসপ্লে নামে ব্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শূন্যরেখায় দুবাহিনীর অংশগ্রহনে যৌথ ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এর আগে হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়করা উপস্থিত হয়ে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিএসএফ ও বিজিবি যৌথভাবে নিজ নিজ দেশের দেশাত্মবোধক গানসহ বিভিন্ন গান পরিবেশন করেন। পরে দুবাহিনীর ব্যান্ড পার্টির সদস্যরা ছাড়াও অন্যান্য সদস্যরা নেচে গেয়ে উৎসবে অংশগ্রহন করেন। এসময় ভারত-বাংলাদেশ সীমান্তের দুই পাড়ের সাধারণ জনগনের উপস্থিতিতে হিলি সীমান্ত এলাকা জনসমুদ্রে পরিনত হয়।

বিএসএফ-১৯৯ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক আলকেশ সিনহা জানান, সীমান্তে দায়িত্বরত দুই দেশের দুই বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহাদ্য, সস্প্রীতি বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবি-বিএসএস ২২বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, দুই দেশের দুই সীমান্ত রক্ষী বাহিনী মধ্যে যে ঐতিহাসিক ও সামাজিক সাংস্কৃতিক সুসম্পর্ক বজায় আছে সেটিকে আরও সুদৃড় করতে এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও জোড়দার করতে এধরনের অনুষ্ঠানের আয়োজন।

তিনি আরও জানান,বিগত বেশ কয়েক বছর ধরে হিলি সীমান্তে কোনও ধরনের সীমান্ত হত্যা বা সীমান্তে কোনও ধরনের ঘটনা ঘটেনি। এর কারণ হলো দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে সুসসম্পর্ক। এধারা অব্যাহত রাখতে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সীমান্তেও এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা রয়েছে তার সঙ্গে আমাদের এ সীমান্ত কোনভাবে সম্পর্ক যুক্ত নয়। তার কোনও প্রভাব আমাদের সীমান্তে দুই বাহিনীর মধ্যে কোনও কালেই পড়বেনা।’

বিজিবি-বিএসএসযপডপযপবিএসএফ ব্যান্ড পার্টির নেতৃত্ব দেন এসিসটেন্স সাব-ইন্সপেক্টর সন্দীপ চৌহান। এসময়  সেখানে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আলকেশ সিনহা, ১৮৩ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়ক টিএনএস রেড্ডি, হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এনামুল হক ও হেপুনি কাশি।

বিজিবি ব্যান্ড পার্টির নেতৃত্ব দেন নায়েক সুবেদার তন্ময় সিনহা। এসময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর হাসিবুল হোসেন ও বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান।

 

/এমডিপি/