এর রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।
সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন বলেন, ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মোটরমালিক সমিতি অনিয়মতান্ত্রিকভাবে জেলার আওতাভূক্ত সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাতে শুরু করে। জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়। এ কারণে গত শুক্রবার থেকে গোবিন্দগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা গাইবান্ধার যানবাহনগুলো গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ঐক্য পরিষদের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও তারা কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
তিনি আরও জানান, জেলা শহর থেকে বগুড়া, রাজশাহী, সিলেট ও ঢাকাগামী যানবাহনগুলোর রংপুর-ঢাকা মহাসড়ক ধরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ভেতর দিয়ে চলাচল করার একমাত্র রুট।
গোবিন্দগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, আগে গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতি আমাদের যানবাহন সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। এর সমাধান না হওয়ায় আমরাও গাইবান্ধার যানবাহন গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছি।
গাইবান্ধা জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ জানান, দুই পক্ষকে নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক করা হয়েছে। কিন্তু কোনও সমাধান করা সম্ভব হয়নি।
আরও পড়ুন মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত
/এমডিপি/