গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধা জেলাগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের একটি বাগান থেকে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুর সবুর প্রমানিক (৪৫)। তিনি ওই গ্রামের হাজী মো. গোলজার রহমান প্রমানিকের ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে আব্দুর সবুরকে বাড়ি থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ডেকে নিয়ে যায়। তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শনিবার সকালে তার নিজ বাড়ির সামনে জনৈক এক ব্যক্তির গাছের বাগানে সবুর প্রমানিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের গলা ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন- 


‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল’

/এফএস/