রবিবার সকাল ১১ টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ভারতের ১৯৯-পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আলকেশ সিনহার হাতে মিষ্টি তুলে দেন। এসময় দুই বাহিনীর পক্ষে একে অপরকে দীপাবলীর শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের পতিরাম ১৮৩ বিএসএফ এবং ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি সিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর মোট সাত প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
অপরদিকে বিএসএফ রায়গঞ্জ সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, বিএসএফ-১৯৯ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক ও ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার, হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার বরাবর মোট ৫ প্যাকেট মিষ্টি ও এক প্যাকেট ফল উপহার দেওয়া হয়।
এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর হেপুনি কাশি, খালিদ ডিবি, হিলি চেকপোস্ট কমান্ডার দলবির সিং, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মোস্তফা হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, দীপাবলি উপলক্ষে আমাদের বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছে। এতে করে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দপুর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরও বাড়বে।
/এমডিপি/