নিহতরা হলেন- ঘোড়াঘাট পৌরসভার চককাটাল এলাকার মন্টু মাহাতোর ছেলে ভ্যানচালক পুরান মাহাতো (৪৫) ও একই এলাকার সাধন মাহাতোর ছেলে সেভেন মাহাতো (৪০)।
ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, বিকাল ৪টার দিকে উপজেলার ডুগডুগি বাজার নামক এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক পুরান মাহাতো। পরে ভ্যানযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পথে মারা যায় সেভেন মাহাতো।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
/এআর/