পুলিশ জানায় গত ২৭ অক্টোবর রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত নর্দান নার্সিং ইন্সটিটিউটের দুই শিক্ষার্থী পাশ্ববর্তী ধাপ সর্দ্দার পাড়া মহল্লায় অবস্থিত মেরাজ ছাত্রবাসে তাদের দুই সহপাঠী নিমাই ও আলমগীরের সাথে দেখা করে নোট সংগ্রহ করতে ওই ছাত্রবাসে যায়। এ সময় আলমগীর হোসেন নামে নার্সিং ইন্সটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী দুই নারী শিক্ষার্থীকে কৌশলে ছাত্রবাসের ভেতরে ডেকে নিয়ে যায়।
পরের দিন ঘটনাটি নার্সিং কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষের পক্ষে থেকে বিষয়টি আপসরফা করে দেওয়ার চেষ্টা করা হয়। পরে নার্সিং ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে থানায় খবর দিলে পুলিশ এসে জোটবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী শিক্ষার্থী ও ধর্ষণের ঘটনার নায়ক আলমগীর হোসেনকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে দুই নারী শিক্ষার্থীর বক্তব্য শোনে পুলিশ। এরপর ধর্ষণের শিকার এক নারী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে ৫ জন ধর্ষকের নামে থানায় মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম রাত সাড়ে ১১ টায় থানায় গনমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিক ব্রিফিং করে জানান গন ধর্ষণের শিকার দুই নারী শিক্ষার্থীদের একজন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ ঘটনার মূল নায়ক আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৪ জনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।
/এইচকে/