নার্সিং ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে ধর্ষণ: আসামি ৫ দিনের রিমান্ডে

রংপুররংপুরে নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শফিউল আলম বুধবার (২ নভেম্বর) এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত নর্দান নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী পার্শ্ববর্তী ধাপ সর্দ্দার পাড়া মহল্লার মেরাজ ছাত্রবাসে তাদের দুই সহপাঠী নিমাই ও আলমগীরের সঙ্গে দেখা করে নোট সংগ্রহ করতে যান। এ সময় আলমগীর হোসেন ওই দুই নারী শিক্ষার্থীকে কৌশলে ছাত্রবাসের ভেতরে ডেকে নিয়ে যায় ও নির্যাতন চালায়।

পরের দিন ঘটনাটি নার্সিং কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষের পক্ষে থেকে বিষয়টি আপসরফা করে দেওয়ার চেষ্টা করা হয়। পরে নার্সিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে থানায় খবর দিলে পুলিশ এসে ধর্ষণের শিকার দুই নারী শিক্ষার্থী ও ধর্ষণের ঘটনার নায়ক আলমগীর হোসেনকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে দুই নারী শিক্ষার্থীর বক্তব্য শোনে পুলিশ। এরপর ধর্ষণের শিকার এক নারী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। বাকি চার জনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন- 

আহমদ শফীর সাক্ষাৎ চান ফরীদ উদ্দীন মাসঊদ
প্রভাবশালী ব্যক্তিরা আইনের আওতায় এসেছেন: দুদক চেয়ারম্যান

/এফএস/