সেই সঙ্গে উক্ত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনকে। আর পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয় উপজেলা একাডেমিক কর্মকর্তা সাফিউল ইসলাম ও উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদাকে। এই তিনজন আজ বৃহস্পতিবার থেকে উক্ত পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও কেন্দ্র পরিদর্শক উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মমিনুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অব্যাহতি প্রাপ্তদের বিরুদ্ধে উক্ত জেএসসি কেন্দ্রের পরীক্ষার্থীদের অভিযোগ গত ১ অক্টোবর জেএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে তারা ‘খ’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নিয়েছে। ফলে ওই কেন্দ্রের ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া ৭৪৭জন পরীক্ষার্থী তাদের পরীক্ষার ফলাফল নিয়ে উৎকণ্ঠার মধ্যে পড়েছে। বিষয়টি তারা দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে, পরীক্ষার্থীদের অভিযোগের সত্যতা পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশে উক্ত তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা।
এদিকে বাংলা প্রথম পত্রের ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষার ফলাফল কী হবে, সে বিষয়ে বোড কর্তৃপক্ষ পরবর্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে। তবে এ নিয়ে পরীক্ষার্থীদের বিচলিত না হওয়ার নির্দেশ দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
/এআর/