রাসেল হাসানের বাড়ি হাকিমপুর উপজেলার পৌরসভাধীন ফকিরপাড়া এলাকায়।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) মো.আতিকুজ্জামান জানান, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে কলেজে ও প্রাইভেটে পড়তে যাওয়ার পথে রাসেল হাসান প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং চিঠিপত্র দেওয়ার চেষ্টা করতো। আজ শুক্রবার ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
আগামীকাল শনিবার সকালে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন এসআই আতিকুজ্জামান।
/এমডিপি/