নিহতরা হলেন, ওই গ্রামের মফিজল মিয়ার ছেলে তসলিম মিয়া (৩৫) ও তার চাচাতো বোন মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম (৩০)। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, তসলিম ও মর্জিনাদের সঙ্গে প্রতিবেশী হয়রত আলী ও তার লোকজনের দীর্ঘদিন ধরে প্রায় ২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও আছে। বিরোধপূর্ণ ওই জমির প্রবেশ মুখে হয়রত আলী ও তার লোকজন জিআই তার দিয়ে পথরোধ করে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে।
শনিবার সকাল ৯টার দিকে তসলিম ও মর্জিনা লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যান। বিষয়টি না জানা থাকায় ওই পথে জমিতে প্রবেশ করতে গিয়ে তসলিম পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে মর্জিনা এগিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় ৫ জন আহত হন। তবে তসলিম ও মর্জিনা ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত আছে।
আরও পড়ুন-
‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)
/এফএস/