জেলা পরিষদ নির্বাচন: পঞ্চগড়ে আ.লীগের সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

জেলা পরিষদ নির্বাচনপঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের ময়দানদীঘিস্থ বাসভবনে জেলা আওয়ামী লীগের সভায় এসব প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় দলীয় মনোনয়নে নির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যান ও পরাজিত প্রার্থী এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি জেলা পরিষদের ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, আবু তোয়াবুর রহমান, অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, আবু সারোয়ার বকুল, আরিফুল ইসলাম পল্লব, মো. সফিকুল ইসলাম, হুমায়ুন কবীর উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান, ২০টি ওয়ার্ডে একশ’ জনেরও বেশি প্রার্থীর আবেদন জমা পড়ে। প্রার্থীদের মধ্য থেকে যোগ্য ও বিজয়ী হবার মত সম্ভাবনাময় প্রার্থীদের স্থানীয়ভাবে দলীয় সমর্থন দেওয়া হয়। দলীয় নির্দেশনা মোতাবেক এসব প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

দলীয় সমর্থিত প্রার্থীরা হলেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডে সফুরা বেগম, ২ নং ওয়ার্ডে হোসনে আরা বেগম, ৩ নং ওয়ার্ডে শৈব্বা রাণী রায়, ৪ নং ওয়ার্ডে সেলিনা বেগম প্রধান ও ৫ নং ওয়ার্ডে লুৎফা বেগমকে মনোনয়ন দেওয়া হয়। সাধারণ ১ নং ওয়ার্ডে সরদার আফতাব উদ্দীন, ২ নং ওয়ার্ডে আলমগীর কবীর, ৩ নং ওয়ার্ডে আব্দুর রহিম, ৪ নং ওয়ার্ডে মোকাম্মেল হক প্রধান মুকু, ৫ নং ওয়ার্ডে মনির হোসেন, ৬ নং ওয়ার্ডে মউর রহমান, ৭ নং ওয়ার্ডে হারুন অর রশিদ, ৮ নং ওয়ার্ডে অ্যাডভোকেট নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডে মইনুল ইসলাম শাহীন, ১০ নং ওয়ার্ডে জাকির হোসেন, ১১ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান, ১২ নং ওয়ার্ডে আব্দুর রহমান, ১৩ নং ওয়ার্ডে ছয়ফুল আলম, ১৪ নং ওয়ার্ডে মাসুদ করিম ও ১৫ নং ওয়ার্ডে আনিছুর রহমানকে মনোয়ন দেওয়া হয়েছে।

/বিটি/