আহতরা হলেন- দিনাজপুরের সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ফাজিলপুর এলাকার রোস্তম আলীর ছেলে গেদা, একই এলাকার খোকা মিয়ার ছেলে গোলজার হোসেন ও আমজাদ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রানীগঞ্জ বাজারের তৌহিদুল ইসলামের ওই হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কাজ করা চারজন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে তাদের চারজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গোলজার নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।তিনি নিজে আহতদের খোঁজখবর নিচ্ছেন।
দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি, তবে ঘটনায় কারও গাফিলাতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
/এআর/