মমিনুর রহমান হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকার ইউনুছ মুন্সীর ছেলে। ভারতের কোচবিহার জেলার ধুমালখাতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহির উদ্দিন জানান, বনচৌকি সীমান্তে নিজের জমিতে কাজ করা অবস্থায় অতর্কিতভাবে মমিনুর রহমানকে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। তাকে যেকোনও মুহূর্তে ফেরত দিতে পারে বলেও জানান ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন।
লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতীকে একাধিকবার ফোন করে এবং মেসেজ দিলেও তিনি ফোন রিসিভ না করায় এ ঘটনায় তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে হাতীবান্ধা উপজেলার সংশ্লিষ্ট বনচৌকি বিজিবি ক্যাম্পে ফোন করা হলে নাম প্রকাশের অনিচ্ছুক একজন হাবিলদার বলেন, ‘আমরা ব্যস্ত আছি। পরে কথা হবে’
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ১০টি কারখানা ছুটি
- বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা কৌতুক: ওবায়দুল কাদের
/এমও/