সাধারণ সদস্য পদে যারা শূন্য (০) ভোট পেয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে আজিমুল হক, ২নং ওয়ার্ডে মো. তরিকুল ইসলাম ও মো. হায়দার ইমাম, ৪নং ওয়ার্ডে মো. ইসমাইল হোসেন, মো. নজরুল ইসলাম বেপারী, মো. ফারুক করিম ও মো. মোকাম্মেল হক, ৫নং ওয়ার্ডে মো. রাসেদুজ্জামান প্রামাণিক, ১৩নং ওয়ার্ডে মো. ছয়ফুল আলম ও মো. সাইফুল ইসলাম, ১৪নং ওয়ার্ডে মো. আবু তাহের ও পরেশ চন্দ্র বর্মন।
যেসব প্রার্থী দুই সংখ্যার ভোট পাননি তারা হলেন- চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম (মোটরসাইকেল) ৬ ভোট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব (কাপ পিরিচ) ২ ভোট ও জাতীয় পার্টির (জেপি) বোদা উপজেলা কমিটির আহবায়ক এ এইচ এম ফজলুল হক (মোবাইল ফোন) ২ ভোট, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডের প্রার্থী মোছা. রাজিয়া খাতুন ৩ ভোট, সাধারণ সদস্য পদের ১নং ওয়ার্ডের প্রার্থী মু. আলাউদ্দীন ১ ভোট, আফতাবউদ্দীন ৬ ভোট, মো. জামাল উদ্দীন ৭ ভোট, মো. মোশারফ হোসেন ১ ভোট, ২নং ওয়ার্ডের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামন ১ ভোট, ৩নং ওয়ার্ডে মো. খতিবর রহমান ১ ভোট, ৪নং ওয়ার্ডে এটিএম আখতারুজ্জামান বাবু ১ ভোট, ৫নং ওয়ার্ডে মো. আব্দুল কুদ্দুস প্রমাণিক ১ ভোট ও মো. শফিউল আলম প্রধান ৫ ভোট, ৬নং ওয়ার্ডে মো. কেরামত আলী সরকার ২ ভোট, ১০নং ওয়ার্ডে মো. জুলফিকার আলী চৌধুরী ৩ ভোট, ১১নং ওয়ার্ডে নব কুমার বর্মন ৬ ভোট, ১২নং ওয়ার্ডে দেব নারায়ন রায় ১ ভোট পান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৫৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন।
এছাড়া জামানত হারিয়েছেন ৩ জন করে চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর এবং ২১ জন সাধারণ সদস্য প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান জানান, চেয়ারম্যান প্রার্থীরা মোট ভোটারের ৮ ভাগের এক ভাগ এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা কেন্দ্র অনুয়ায়ী মোট ভোটারের ৮ ভাগের এক ভাগের কম ভোট পেলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
/এএ/