IMG_20170101_135128গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রেলপথ-সড়ক পথে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী।
রবিবার দুপুরে বিক্ষুদ্ধ এলাকাবাসী গাইবান্ধা-বামনডাঙ্গা রেলপথ ও বামনডাঙ্গা-রংপুর, বামনডাঙ্গা-নলডাঙ্গা, লক্ষীপুর-গাইবান্ধা ও সুন্দরগঞ্জের বালারছিরা পাকা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা রেলপথসহ সড়ক পথের দু’ধারের বড় গাছ কেটে সড়কের ওপরে ফেলে রাখে। এছাড়া সড়কের মাঝে মাঝে ইট, কলার গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়।
IMG_20170101_135533খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেলপথ ও সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে এবং আগুন নিভিয়ে দেয়।
/বিটি/