রবিবার বিকেল পৌনে ৪টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমপি লিটন গুলিবিদ্ধ হয়ে নিহতের পর শনিবার রাতেই প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে গভীর রাত থেকে সকাল পর্যন্ত সাতজনকে আটক করা হয়। এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত আরও আটজনকে আটক করা হয়। এ পর্যন্ত হত্যার ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি।
উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপি লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন:
লিটন হত্যা সন্ত্রাসীদের নতুন ডাইমেনশন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
/বিটি/