দুদক রংপুর বিভাগের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক উপ-পরিচালক জানান, তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলামসহ দুদকের একটি টিম দুপুর ১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ এলাকা থেকে জেলা ত্রাণ কর্মকর্তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবদুল মোতালেব মোল্লার বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে চারটি প্রকল্পে এক লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মোজাহার আলী সরদার।
/বিটি/