মঙ্গলবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক এসএম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন।
দ্বিজেন টুডুর আইনজীবী আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় পুলিশ দ্বিজেন টুডুকে গ্রেফতার করে। এরপর পুলিশি হেফাজতে দীর্ঘদিন তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর পুলিশ তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার আদালতে তার জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।এরপর জামিনের কাগজ কারাগারে পৌঁছালে দ্বিজেন টুডু কারাগার থেকে মুক্ত হন।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহারায় আখ কাটতে যান। পরে তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরে বিদ্ধ হয়ে ৯ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ সাঁওতালদের বিরুদ্ধে একটি মামলা করে। অপরদিকে সাঁওতালদের পক্ষ থেকে এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ ৭ নভেম্বর দ্বিজেন টুডুকে গ্রেফতার করে।
আরও পড়ুন:
দিয়াবাড়িতে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
/বিটি/