বুধবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপি লিটনের কবর জিয়ারত শেষে তার বাড়ির উঠানে সাংবাদিকদের এসব কথা বলেন এমপি টিপু মুন্সি।
তিনি আরও বলেন, ‘লিটন হত্যাকাণ্ড নিয়ে সংসদীয় কমিটির সভায় আলোচনা হয়েছে। মন্ত্রীরা আশাবাদী লিটন হত্যায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।’
মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘লিটন হত্যা মামলার অগ্রগতি যতটুকু হয়েছে তাতেই বলা সম্ভব নয় কতটুকু অগ্রগতি হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে বিষয়টি স্পষ্ট হবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রংপুর সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও মানবাধিকার কর্মী লুৎফা জাহান ডালিয়া। এছাড়া এ সময় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, টিপু মুন্সি প্রথমে এমপি লিটনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ মোনাজাত শেষে এমপি লিটনের পরিবারের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন:
‘জঙ্গিবাদ দমনে নতুন টিম হচ্ছে’
/বিটি/